| বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 106 বার পঠিত
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। সভায় ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলটি আগুন লাগার কারণ, প্রতিরোধের উপায়, সচেতনতা ও করণীয়সহ নানা বিষয় তুলে ধরেন। পরে প্রধান কার্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস টিমের যৌথ অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
Posted ৭:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam