শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমানত বৃদ্ধি ও ঋণ বিতরণে উপশাখার প্রবৃদ্ধি মূলধারার ব্যাংকিংয়ের কয়েক গুণ বেশি

  |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

আমানত বৃদ্ধি ও ঋণ বিতরণে উপশাখার প্রবৃদ্ধি মূলধারার ব্যাংকিংয়ের কয়েক গুণ বেশি

দেশের আর্থিক খাতে কয়েক বছর ধরেই নানা সংকট চলছে। উচ্চ খেলাপি ঋণের চাপে অন্তত এক ডজন ব্যাংক তাদের গ্রাহকদের চাহিদামতো আমানতের অর্থও পরিশোধ করতে পারছে না। এ আস্থাহীনতার কারণে দেশের অনেক ব্যাংকের আমানত না বেড়ে উল্টো কমছে। তবে এ পরিস্থতির মধ্যেও ভালো করছে ব্যাংকের উপশাখা (সাব-ব্রাঞ্চ) মডেল। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক তথা এপ্রিল-জুন সময়ে মূলধারার ব্যাংকিংয়ের চেয়ে উপশাখাগুলোর আমানত প্রবৃদ্ধি ছিল প্রায় চার গুণ বেশি।

 

দেশের ব্যাংকগুলোর উপশাখা ব্যাংকিং নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের সামগ্রিক ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৮ শতাংশ। কিন্তু একই সময়ে উপশাখার মাধ্যমে সংগৃহীত আমানত বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ হারে। দেশের ব্যাংকগুলোর ঋণ বিতরণে বড় ধরনের স্থবিরতা চলছে। তবে উপশাখার ক্ষেত্রে এ চিত্র একেবারেই ভিন্ন। এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলোর সামগ্রিক ঋণ প্রবৃদ্ধি যেখানে ১ দশমিক ৩ শতাংশ, উপশাখার মাধ্যমে সে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮ শতাংশ।বিতরণের প্রবৃদ্ধিও ছিল সার্বিক প্রবৃদ্ধির সাত গুণ

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com