শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাজার থেকে আরো ৩৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

  |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

বাজার থেকে আরো ৩৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

ডলারের দর ধরে রাখতে বাজার থেকে আরো ৩৩ কোটি ১০ লাখ ডলার কিনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৫০ পয়সা। নিলাম কমিটির সিদ্ধান্তে দেশের ২২টি ব্যাংক থেকে এ ডলার কেনা হয়েছে।

এর আগে গত রোববার বাজার থেকে ১৭১ মিলিয়ন বা ১৭ কোটি ১০ লাখ ডলার কিনে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে চলতি সপ্তাহেই বাজার থেকে ৫০ কোটি ২০ লাখ ডলার কেনা হলো। বাজার থেকে কিনে নেয়া এসব ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হচ্ছে।

গত সাড়ে তিন বছর ধরে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক অবমূল্যায়ন হয়েছে। ব্যাংক খাতে প্রতি ডলারের আনুষ্ঠানিক দর ৮৫ টাকা থেকে বেড়ে ১২৩ টাকা পর্যন্ত উঠেছিল। কিন্তু চলতি জুলাইয়ে এসে ডলারের দর না বেড়ে উল্টো কমতে শুরু করেছে। গত ২ জুলাই ব্যাংক খাতে প্রতি ডলারের বিক্রয় মূল্য ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। এরপর থেকেই ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছিল। তবে গত চারদিনের ব্যবধানে ডলারের দর ১১৯ টাকায় নেমে যায়। এ পরিস্থিতিতে ডলারের আরো দর পতন ঠেকাতে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বাজার থেকে ডলার কেনা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com