শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়াল ১৩ মাস পর

  |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

পুঁজিবাজারে লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়াল ১৩ মাস পর

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩৯ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ ১৩ মাস পর ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষদিকে সূচক কিছুটা নিম্নমুখী ছিল। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৮৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ১ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৩০ পয়েন্ট।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com