শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫০ লাখ ডলার পেলেন ইউএস ওপেনজয়ী সাবালেঙ্কা

  |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

৫০ লাখ ডলার পেলেন  ইউএস ওপেনজয়ী সাবালেঙ্কা

নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে রোববার রাতে ইউএস ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে টানা দ্বিতীয়ভারের মতো শিরোপা জিতলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। এ জয়ে চকচকে ট্রফির সঙ্গে তিনি পেয়েছেন ৫০ লাখ ডলারের (প্রায় ৬০ কোটি ৮৭ লাখ টাকা) আকর্ষণীয় একটি চেক। এটাই গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির রেকর্ড।

গত বছর যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে ইউএস ওপেন শিরোপা জিতে বেলারুশিয়ান সুপারস্টার সাবালেঙ্কা পেয়েছিলেন ৩৬ লাখ ডলারের চেক। এবার ইউএস ওপেন আয়োজকরা প্রাইজমানি বাড়িয়েছেন। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এবার ৯ কোটি ডলার, গত আসরে যা ছিল ৭ কোটি ৫০ লাখ ডলার। এবার এককের চ্যাম্পিয়ন খেলোয়াড়ের প্রাইজমানিও তাই বড় অংক বেড়েছে। ছেলেদের এককের ফাইনালে ইয়ান্নিক সিনার ও কার্লোস আলকারাজের মধ্যে বিজয়ীও পাবেন সাবালেঙ্কার মতো সমান ৫০ লাখ ডলার।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com