শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সব এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বীমা সুরক্ষার আওতায় আনল ব্র্যাক ব্যাংক

  |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   99 বার পঠিত

সব এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বীমা সুরক্ষার আওতায় আনল ব্র্যাক ব্যাংক

সব এজেন্ট ব্যাংকিং আউটলেটকে বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে সম্প্রতি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় এখন থেকে ব্র্যাক ব্যাংকের সব এজেন্ট ব্যাংকিং আউটলেট ‘ক্যাশ-ইন-সেফ’ ও ‘ক্যাশ-ইন-ট্রানজিট’ বীমার মাধ্যমে সুরক্ষিত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রথম ব্যাংক হিসেবে বিস্তৃত বীমা সুরক্ষা ব্যবস্থা চালু করল ব্র্যাক ব্যাংক।

গত ২৮ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ সেহাব উল্লাহ আল-মানজুর।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান, হেড অব অ্যাকাউন্ট সার্ভিসেস মো. আবু তাহের মৃধা ও এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের সব রিজিওনাল কো-অর্ডিনেটর। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এএমডি অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল (এফসিএ) ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শরীফ মুস্তাবা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com