| শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
গ্রাহকদের মোবাইল ব্যাংকিং সেবা দিতে ‘রূপালীক্যাশ’ শীর্ষক নিজস্ব ব্র্যান্ড চালু করেছে রূপালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন সেবার উদ্বোধন করেন এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও জয়ন্ত কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের পক্ষে আরো ছিলেন ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানসহ অনেকে।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam