শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ও ইজি পেমেন্ট সিস্টেমের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত

প্রাইম ব্যাংক ও ইজি পেমেন্ট সিস্টেমের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি ও ইজি পেমেন্ট সিস্টেমের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদ্দার তানভীর ফয়সাল এবং ইজি পেমেন্ট সিস্টেমের জিএম মো. দেলোয়ার হোসেন খান রাজীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি (ডিজিটাল চ্যানেলস) এজেডএম ফৌজ উল্লাহ চৌধুরী ও ইজি পেমেন্ট সিস্টেমের লিড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মো. ফাহিম জওয়াদ সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ইজি পেমেন্ট সিস্টেমের আওতাভুক্ত ২০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে কেনাকাটায় ইএমআই সুবিধা পাবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com