শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মধুমতি ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ-বিষয়ক কর্মশালা

  |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

মধুমতি ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ-বিষয়ক কর্মশালা

মধুমতি ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাণিজ্যভিত্তিক ও ক্রেডিট-ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমডি ও সিইও মো. সফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও ক্যামেলকো আরব ফজলুর রহমান। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক-১ ড. মো. রায়হানুল ইসলাম ও যুগ্ম পরিচালক মো. জয়নুল আবেদীন কর্মশালায় সেশন পরিচালনা করেন। এ সময় ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং প্রধান কার্যালয়ের বিভাগগুলোর প্রধান ও নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com