শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছেলেকে শেয়ার উপহার দেবেন শাহ্‌জালাল ইসলামী ব্যাংক উদ্যোক্তা

  |   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত

ছেলেকে শেয়ার উপহার দেবেন শাহ্‌জালাল ইসলামী ব্যাংক উদ্যোক্তা

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোক্তা আব্দুল হালিম ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ শেয়ার তিনি তার ছেলে আব্দুল হাকিমকে (ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে ৩১ অক্টোবরের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৩৪ কোটি ৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১। এর ৪১ দশমিক ৩৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৪৯, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৩ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৩ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২২ পয়সাা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ২২ পয়সা, আগের হিসাব যা ছিল একই। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৩৮ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com