| রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
এলপিজি খাত দিন দিন বড় হচ্ছে। আমার ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে বলতে চাই, এখানে ব্যাংক খাতের আরো সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। কারণ ব্যবসা যত বড় হবে, সেখানে লাভ তত বেশি। এটি ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য। এলএনজি পুরোটাই আমদানিনির্ভর। সে জন্য আমরা এখানে তিনটি বড় ঝুঁকি দেখতে পাই। প্রথমত, মুদ্রার বিনিময় হারা ওঠানামা করা, দ্বিতীয়ত, পণ্য পরিবহন খরচ এবং তৃতীয়ত, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক রাখা।
একটি জিনিস মাথায় রাখতে হবে মুদ্রার ওঠানামার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটি ভোক্তার ওপর বড় ধরনের চাপ তৈরি করে। এলপিজির বড় ব্যবহার হয় বাসাবাড়িতে রান্নার কাজে। সেজন্য হঠাৎ করে দাম বাড়লে এটি সাধারণ ভোক্তার ওপর বড় প্রভাব ফেলবে। এখানে প্রিমিয়াম দিলে ব্যাংক সেই রিস্ক নিতে প্রস্তুত, যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় বাজারে এর প্রভাব পড়বে না। দ্বিতীয়ত, জাহাজের স্বল্পতা আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জাহাজের ভাড়া বেড়েছে। সেজন্য আগে থেকে ভাড়া নির্ধারণ করে জাহাজ বুকিং করে রাখলে হঠাৎ পরিবহন খরচ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে না। ফলে বাজারেও এক ধরনের স্থিতিশীলতা ধরে রাখা যাবে। এটি হচ্ছে নিশ্চয়তার কারণে। ব্যবসায়ীরা প্রিমিয়াম দিলে ব্যাংক এ রিস্ক নিতে রাজি আছে। এটি করলে বাজারে হুটহাট গ্যাসের সংকট তৈরি হবে না এবং হঠাৎ দামও বাড়বে না। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে।
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam