| মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 53 বার পঠিত
রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে শুরু হয়েছে ‘গ্রাহকসেবা পক্ষ’। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীর এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, মো. মইন উদ্দিন মাসুদ ও আবু নাসের মোহাম্মদ মাসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam