শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক

  |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   98 বার পঠিত

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক

সর্বজনীন পেনশন স্কিমসমূহ (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) এর মাসিক কিস্তি সংগ্রহের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান।

এই চুক্তির ফলে প্রবাসী, বেসরকারি খাতের কর্মচারী, স্বকর্মে নিয়োজিত এবং নিম্ন-আয়ের জনগণের জন্য প্রণীত সর্বজনীন পেনশন স্কিমসমূহ -যথাক্রমে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা -এর মাসিক কিস্তি এখন কমিউনিটি ব্যাংকের সকল শাখা, উপশাখার মাধ্যমে প্রদান করা যাবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com