মোবাইল ব্যাংকিং এ লেনদেন সীমিত, এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। ২৪ ঘণ্টায় পাঠানো যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন করা যাবে না। বিশেষ তদারকির মাধ্যমে যে কোনো অস্বাভাবিক লেনদেন হলে তাৎক্ষিকভাবে পাশ্ববর্তী থানায় রিপোর্ট করতে হবে।