শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একীভূত এসআইবিএলে ফিরতে সাবেক পাঁচ শেয়ারহোল্ডারের আবেদন

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

একীভূত এসআইবিএলে ফিরতে সাবেক পাঁচ শেয়ারহোল্ডারের আবেদন

একীভূত হওয়া সোস্যাল ইসলামী ব্যাংকে (এসাইবিএল) ফিরতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছেন সাবেক পাঁচ শেয়ারহোল্ডার। ব্যাংকটি পুনর্গঠন করতে আগামী ৮ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। তাদের পরিচালনায় গেলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা হবে। ২০১৭ সালে এসআলম গ্রুপ ব্যাংকটি দখলের সময় চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেজর (অব.) ডা. রেজাউল হকের নেতৃত্বে সোমবার গভর্নর বরাবর এ আবেদন দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা মালিকানায় ফিরতে চেষ্টা চালিয়ে আসছেন।

জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া ব্যাংক রেজল্যুশন আইনের ১৮ক ধারা অনুযায়ী এ আবেদন করা হয়েছে। এই ধারায় একীভূত হওয়া পাঁচ ব্যাংকে আগের মালিকদের ফেরার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বি সরকারের দেওয়া অর্থের সাড়ে ৭ শতাংশ ফেরত দিতে হবে।

অন্তবর্তীকালীন সরকার ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫ এর আলোকে এসআইবিএল, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক এক করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে। বিশেষ ধার হিসেবে এসব ব্যাংকে ৪৮ হাজার কোটি টটাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে এসআইবিএলকে দেওয়া হয়েছে ১০ হাজার ৮৪১ কোটি টাকা।

নতুন আইন অনুযায়ী মালিকানায় ফিরতে আবেদনকারী পাঁচ পরিচালক হলেন- মেজর (অব.) ডা. রেজাউল হক, হামদর্দ ল্যাবরেটরিজের এমডি ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডা. হাকিম মো. ইউসূফ হারুন ভূঁইয়া, উদ্যোক্তা শেয়ারহোল্ডার আলহাজ সুলতান মাহমুদ চৌধূরী, সাবেক পরিচালক আফিয়া বেগম এবং শেয়ারহোল্ডার জাবেদুল আলম চৌধুরী।

আবেদনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে পৃথক করে এসআইবিএলকে স্বাধীন করে পর্ষদে যুক্ত করলে ব্যাংকটি যাবে। তারল্য পরিস্থিতি উন্নত করতে নতুন মূলধন যোগান দেওয়া হবে। পরিচালনগত দিক আরও শক্তিশালী করে শৃঙ্খলা ফেরানো হবে। খেলাপি ঋণ আদায় জোরদারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ঋণ কমানো হবে। ব্যাংকটি পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে দুই বছরের গ্রেস পরিয়ডসহ আগামী ৮ বছরের জন্য ১১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চাওয়া হয়েছে। ব্যাংক রেট তথা ৪ শতাংশ সুদে এ তহবিল দিলে ব্যাংকটিকে ভালো অবস্থানে নিতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com