শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন

  |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) তারিখে প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে পর্ষদ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো.আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, একক ভিত্তিতে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.১৬৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৬২ টাকা। অন্যদিকে সমন্বিত ভিত্তিতে ইপিএস হয়েছে ০.১৩০ টাকা, যা আগের বছরে ছিল ০.০৮০ টাকা।

এছাড়া, একক ভিত্তিতে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (নগদ প্রবাহ) বেড়ে ০.৮৬৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫.৪৬৮ টাকা। সমন্বিত ভিত্তিতে এ সূচক দাঁড়িয়েছে ০.৬২৫ টাকা, যেখানে আগের বছর ছিল ঋণাত্মক ৫.৬৩১ টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত একক ভিত্তিতে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৩৮৫.৬৯ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৭২ টাকা। সমন্বিত ভিত্তিতে নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৪০৪.১৭ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৯৫ টাকা।
সভায় জানানো হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং প্রভিশন ব্যয় হ্রাস পাওয়ায় প্রথম প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিনিয়োগ আয় বৃদ্ধি ও ঋণ কমে আসায় নগদ প্রবাহ বেড়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com