শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা ব্যাংকের আবর আমিরাতের ৪টি শাখা থেকে বিকাশ ওয়ালেটে রেমিটেন্স প্রেরণের সুবিধা চালু

  |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

জনতা ব্যাংকের আবর আমিরাতের ৪টি শাখা থেকে বিকাশ ওয়ালেটে রেমিটেন্স প্রেরণের সুবিধা চালু

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত প্রবাসীরা এখন থেকে জনতা ব্যাংকের ইউএইর চারটি শাখার মাধ্যমে স্বল্প খরচে দেশে আত্মীয় স্বজনদের বিকাশ ওয়ালেটে রেমিটেন্স পাঠাতে পারবেন।

সোমবার (১৮ এপ্রিল) জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত থেকে এ সুবিধার উদ্বোধন করেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত তারেক আহমেদ।

জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিস, বিকাশের পক্ষ থেকে হেড অফ রেমিট্যান্স মোঃ জাহিদুল আহসান এবং জনাব তানভীর মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তা ইউএই অপারেশনস-সহ জনতা ব্যাংকের সকল ইউনিট অনলাইনে সংযুক্ত ছিলেন ।

অনুষ্ঠানে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত জনতা ব্যাংকের আবুধাবী, আল-আইন, শারজাহ এবং দুবাই শাখার মাধ্যমে প্রবাসীরা এ সেবা গ্রহণ করতে পারবেন। এ কার্যক্রমের আওতায় ছুটির দিনসহ (২৪/৭) যেকোন দিন তাৎক্ষণিকভাবে রেমিটেন্সের অর্থ গ্রহণ করা যাবে। উল্লেখ্য, গত ২৬ মে’২৫ হতে জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল ইতালি থেকে প্রেরিত বৈদেশিক রেমিট্যান্স বিকাশের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com