শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা ব্যাংকের কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

জনতা ব্যাংকের কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন গত বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উম্মে কুলসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বিশেষ অতিথি এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় কুমিল্লা বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী-কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন কুমিল্লা উত্তর ও দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এরিয়ার শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ তাদের শাখার ব্যবসা সংক্রান্ত তথ্যাদি উপস্থাপন করেন।

এ সময় ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় শাখার কার্যক্রম গতিশীল করতে কর্মপরিকল্পনা নির্ধারন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com