সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবিকা সহায়তায় ৭৮৪ জেলে পরিবারের পাশে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

  |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

জীবিকা সহায়তায় ৭৮৪ জেলে পরিবারের পাশে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে দেশের উপকূলীয় অঞ্চলের ৭৮৪টি নিবন্ধিত জেলে পরিবারকে প্রায় ৭৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মা মাছ রক্ষার লক্ষ্যে সরকার আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে উপকূলীয় অঞ্চলের জেলেদের প্রধান আয়ের উৎস সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ অবস্থায় অনেক মৎস্যজীবী পরিবার জীবিকা নির্বাহে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

জেলেদের এই সাময়িক আর্থিক সংকট বিবেচনায় নিয়ে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রমের পাশাপাশি ২০২৬ সালে দেশের প্রথম ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৭৮৪ জন প্রান্তিক জেলের পাশে দাঁড়িয়েছে। উপকূলীয় সাতটি জেলার নিবন্ধিত জেলেদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়। সহায়তাপ্রাপ্তদের মধ্যে নোয়াখালীর হাতিয়ার ১৪৬ জন, কক্সবাজার ও টেকনাফের ১৮১ জন, বাগেরহাটের শরণখোলার ১২৫ জন, পটুয়াখালীর আলিপুরের ১০০ জন, পিরোজপুরের মঠবাড়িয়ার ১০৯ জন, বরিশালের বানারীপাড়ার ৫৮ জন এবং বরগুনার পাথরঘাটার ৬৫ জন রয়েছেন।

গত ৩ জুন কক্সবাজারে চেক বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে সহায়তা বিতরণ শেষে গত ৬ জুন বরিশালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। উপকূলীয় অঞ্চলের জেলেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মাছ ধরা বন্ধকালীন সময়ে তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাংকের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান ও এসইভিপি মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান কার্যালয়ের এসএভিপি মো. মিজানুর রহমান। বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় মৎস্য বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলে পরিবারের শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com