শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংক পরিচালকরা ৮ সভার ভাতা পাবেন

  |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ব্যাংক পরিচালকরা ৮ সভার ভাতা পাবেন

ব্যাংক পরিচালকরা ৮ সভার ভাতা পাবেন

তফসিলি ব্যাংকের পরিচালকরা মাসে সর্বোচ্চ আটটি সভায় অংশগ্রহনের জন্য ভাতা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়।

আগের নির্দেশ অনুযায়ী, ব্যাংক পরিচালনা পর্ষদের আটটি সভা করার অনুমোদন ছিল।

তবে, পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির জন্য পৃথক সংখ্যক সভার অনুমোদন ছিল। নতুন আদেশে পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সম্মিলিত মোট ছয়টি সভার অনুমতি দেওয়া হলো।

পরিচালকরা ব্যাংকের প্রতিটি সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন। ব্যাংকের পরিচালন ব্যয় সংযত রাখতে আগেই কম সভা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি দেওয়া নির্দেশনায় পরিচালকদের সম্মানী ও ভাতা নির্ধারণ করে দেওয়া হয়।

ওই নির্দেশে বলা হয়, পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় উপস্থিতির জন্য পরিচালকদের দেয়া সম্মানীর ঊর্ধ্বসীমা হবে ১০ হাজার টাকা। ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির সভা যথাসম্ভব সীমিত রাখা বাঞ্ছনীয়। তবে প্রয়োজনের নিরিখে কোনো মাসে ব্যাংক-কোম্পানির পর্ষদ ও অন্যান্য কমিটির যত সংখ্যক সভাই অনুষ্ঠিত হোক না কেন, প্রতি মাসে পরিচালকগণ সর্বোচ্চ পরিচালনা পর্ষদের দুটি, নির্বাহী কমিটির চারটি, অডিট কমিটির একটি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির একটি সভায় উপস্থিতির জন্য সম্মানী প্রাপ্য হবেন।

এ ছাড়া, স্বতন্ত্র পরিচালকরা ওই সম্মানী ছাড়াও প্রতিমাসে স্থায়ী সম্মানী বাবদ ৫০ হাজার টাকা করে প্রাপ্য হবেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে দেশের অভ্যন্তরে ভিন্ন কোনো স্থান থেকে প্রধান কার্যালয়ে আসা যাওয়ার জন্য পরিচালকরা সর্বোচ্চ দুই দিনের জন্য হোটেলে অবস্থান ও ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন। যে ক্ষেত্রে বিদেশি নাগরিক পরিচালকের দায়িত্ব পালন করেন (অনিবাসী বাংলাদেশি কিংবা দ্বৈত নাগরিক নন) তারা সর্বোচ্চ তিন দিনের হোটেলে অবস্থান বিল ও বিমানে আসা যাওয়ার ভাড়া প্রাপ্য হবেন।

অনিবাসী বাংলাদেশি পরিচালকরা বছরে পরিচালনা পর্ষদের সর্বোচ্চ চারটি সভায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ তিন দিনের হোটেলে অবস্থান ও বিমানে আসা যাওয়ার ভাতা প্রাপ্য হবেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com