শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পর্ষদে দুই পরিচালক নিয়োগ

  |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পর্ষদে দুই পরিচালক নিয়োগ

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পর্ষদে দুই পরিচালক নিয়োগ

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে মো. মোসলেহ উদ্দিন ও মাহবুবুন নাহারকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে মো. মোসলেহ উদ্দিন ও মাহবুবুন নাহারকে তাদের যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ব্যাংকটির পর্ষদে দুইজনের যোগদানের তারিখ আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com