| রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
পাঁচ ব্যাংকের ১,২৩৮ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ
রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকসহ পাঁচ ব্যাংকের ১ হাজার ২৩৮ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) ঈশিতা রনি স্বাক্ষরিত ৩ ফেব্রুয়ারির এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংক পিএলসি থেকে মোট ১ হাজার ৭৭৫ কোটি টাকা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করেছে। তার মধ্যে ১ হাজার ২৩৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। ব্যাংকিং বিধিবিধান লঙ্ঘন করে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এসব ঘটনা ঘটেছে।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানকালে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সংশ্লিষ্টতাও খুঁজে দেখা হবে। অভিযোগগুলো অনুসন্ধান করবে দুদকের মানি লন্ডারিং অনুবিভাগ।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam