| রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
এমটিবি ও টেরা পের মধ্যে এমওইউ স্বাক্ষর
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি এবং টেরা পেমেন্ট সার্ভিসেস (যুক্তরাজ্য) লিমিটেডের (টেরা পে) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরো সহজে তাদের উচ্চশিক্ষাসংক্রান্ত অর্থ বিদেশে পাঠাতে পারবেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির পক্ষে উপস্থিত ছিলেন এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. শাফকাত হোসেন, ডিএমডি ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম, ডিএমডি ও সিওও মো. বখতিয়ার হোসেন, রিটেইল সেগমেন্টস প্রধান তাহসিন তাহের, এমটিবির ব্র্যান্ড প্রধান মো. রজার ইবনে আজাদ, এনআরবি প্রধান খন্দকার আসিফ খালেদ এবং স্টুডেন্ট ব্যাংকিং ইনচার্জ মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা। অন্যদিকে টেরা পের পক্ষে ছিলেন এপ্যাক নেটওয়ার্ক প্রধান কৌশিক ঘোষ এবং বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার মাহমুদুল ইসলাম।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam