শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

  |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের সহজ ও সুবিধাজনক ফাইন্যান্সিং সলিউশন দেয়ার লক্ষ্যে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

গত ৯ ফেব্রুয়ারি পিডিলাইটের অফিসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিপত্র হস্তান্তর করেন পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর মৈনাক দত্ত এবং ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।

চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে সহজ শর্তে টার্ম লোন নিতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে করবে আরো সহজ ও নির্বিঘ্ন।

এ উদ্যোগের ফলে পিডিলাইটের ডিলার ও ডিস্ট্রিবিউটররা বিশেষভাবে উপকৃত হবেন। কারণ, এখন থেকে তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে তাদের প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটালের জোগান পাবেন।

চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে জামানতসহ এবং জামানতবিহীন—উভয় প্রকার ঋণ সুবিধাই গ্রহণ করতে পারবেন। এছাড়াও তারা ব্যাংকটির করপোরেট ব্যাংকিংয়ের আধুনিক ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে দ্রুত ও সহজেই পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন।

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক করপোরেট ব্যাংকিংয়ের এরিয়া হেড খালেদ আল ফেসানি, হেড অব ইমার্জিং করপোরেট ইন্দ্রজিৎ সুর, এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন এবং পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের চিফ অব ফাইন্যান্স শেখ আব্দুল মোমেন এবং ম্যানেজার অব ট্রেজারি মোহাম্মদ রেজাউল কবির।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com