| মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
রাবির ৩০০ নারী শিক্ষার্থীকে বৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক
উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩০০ নারী শিক্ষার্থীর জন্য ‘অপরাজেয় তারা’ শীর্ষক শিক্ষাবৃত্তি চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রাবির উপ-উপাচার্য ড. সালেহ হাসান নকিব এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও সিওও সাব্বির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অপরাজেয় তারা ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এ শিক্ষাবৃত্তি চালু রয়েছে। বর্তমানে এ শিক্ষাবৃত্তির সুবিধাভোগীর সংখ্যা দুই হাজারের বেশি।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam