| শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করল ট্রান্সকম ফুড
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে ট্রান্সকম ফুড লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি স্বাক্ষর করে। প্রাইম ব্যাংক পিএলসর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী ও ট্রান্সকম ফুড লিমিটেডের সিএফও রাজীব কান্তি ভৌমিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল এবং ট্রান্সকম ফুড লিমিটেডের হেড অব মার্কেটিং ফারহান হাদীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam