| সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
প্রাইম ব্যাংকের এক সেবায় শিক্ষার সব আর্থিক সুবিধা
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান—সবাইকে এক আর্থিক সেবায় বেঁধেছে প্রাইম ব্যাংক। শিক্ষকের বেতন গ্রহণ, শিক্ষার্থীর বেতন পরিশোধ, অভিভাবকদের শিক্ষাঋণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের লেনদেন সবই মিলছে এখন ব্যাংকটির প্রাইম একাডেমিয়া সেবায়। শিক্ষা নিয়ে এটি প্রাইম ব্যাংকের একটি নতুন আর্থিক সেবা। ব্যাংকটি বেশ আগে থেকে শিক্ষাসংক্রান্ত নানা সেবা দিয়ে এলেও সব সেবাকে এক সেবার আওতায় এনেছে গত বছরের মে মাসে।
নতুন এই সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ৭০০ প্রতিষ্ঠান এই সেবার গ্রাহক হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই অনলাইনে বা প্রাইম ব্যাংকের যেকোনো শাখা বা সেন্টারে গিয়ে এই সেবা গ্রহণ করতে পারছেন। প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি প্রাইম ব্যাংকের ইসলামি ধারার সেবায়ও এই সুবিধা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সেবাটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam