শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশে পেমেন্টস ও ট্রেজারি ম্যানেজমেন্টের উদীয়মান সম্ভাবনা নিয়ে আলোচনা

  |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

বাংলাদেশে পেমেন্টস ও ট্রেজারি ম্যানেজমেন্টের উদীয়মান সম্ভাবনা নিয়ে আলোচনা

বাংলাদেশে পেমেন্টস ও ট্রেজারি ম্যানেজমেন্টের উদীয়মান সম্ভাবনা নিয়ে আলোচনা

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ সম্প্রতি ‘ডিজিটাইজ অ্যাট স্কেল: ইমার্জিং ট্রেন্ডস ইন পেমেন্টস অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট সলিউশনস’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনে পেমেন্টস ও ট্রেজারি ম্যানেজমেন্টের উন্নয়নে বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহারের সম্ভাবনা উপস্থাপন এবং মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এইচএসবিসি বাংলাদেশের গ্রাহকরা। আধুনিক ব্যবসার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আলোচনায় দুটি অভিনব সমাধান—ট্রেজারি এপিআই এবং হোস্ট-টু-হোস্ট নিয়ে আলোচনা করা হয়। এসব টুল রিয়েল-টাইম সংযোগ এবং নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশন প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যা ব্যবসার বর্তমান প্রক্রিয়াকে সহজতর করতে এবং বৃহত্তর আর্থিক কার্যক্রম অর্জনে সহায়তা করে।
এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ললিত শ্রীমালি, সিনিয়র ডিজিটাল ম্যানেজার, হোলসেল ডিজিটাল চ্যানেলস, এইচএসবিসি এশিয়া প্যাসিফিক। তিনি তুলে ধরেন, কীভাবে এই সমাধানগুলো বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক আর্থিক দৃশ্যপটের সাথে তাল মিলিয়ে ট্রেজারি ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করে তুলতে পারে। প্রযুক্তির সহায়তায় পেমেন্ট এবং আর্থিক ব্যবস্থাপনাকে সহজতর করার লক্ষ্যে আয়োজনে একটি প্যানেল আলোচনারও ব্যবস্থা করা হয়।

প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন—উজমা চৌধুরী, পরিচালক, প্রাণ-আরএফএল গ্রুপ; সেলিম এইচ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান, হাতিল; বিভাবসু সেনগুপ্ত, কান্ট্রি হেড ও ব্যবস্থাপনা পরিচালক, লিন্ডে বাংলাদেশ; মো. খায়রুল আনাম, অতিরিক্ত পরিচালক, পেমেন্ট সিস্টেমস বিভাগ, বাংলাদেশ ব্যাংক। প্যানেলটি পরিচালনা করেন অমিত চক্রবর্তী, হেড অব ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল পেমেন্টস সলিউশনস, এইচএসবিসি বাংলাদেশ। প্যানেল আলোচনায় প্যানেলিস্টরা ডিজিটাল টুল নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ট্রেজারি ম্যানেজমেন্ট খাতে প্রযুক্তির সংযোজন কীভাবে বর্তমান প্রক্রিয়াকে রূপান্তরিত করতে পারে, সে বিষয়ে আলোচনা করেন।

পাশাপাশি, বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটালাইজেশন বৃদ্ধির জন্য বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়। অনুষ্ঠান সম্পর্কে আরিফ হোসেন খান বলেন, ‘এইচএসবিসির এ গুরুত্বপূর্ণ আয়োজন, “ডিজিটাইজ অ্যাট স্কেল: ইমার্জিং ট্রেন্ডস ইন পেমেন্টস অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট সলিউশনস”, একটি সময়োপযোগী উদ্যোগ, যা আমাদের জাতীয় লক্ষ্য—বাংলাদেশের একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘ডিজিটালাইজেশনের শক্তিকে আমাদের সহকর্মীদের দক্ষতা এবং বৈশ্বিক নেটওয়ার্কের সাথে একত্রিত করে, এইচএসবিসি ক্রমবর্ধমান অর্থনৈতিক দৃশ্যপটে ব্যাংকিংকে আরও সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গ্রাহক ও নীতিনির্ধারকদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দ্রুততা ও স্থিতিশীলতার সঙ্গে প্রযুক্তির ক্রমাগত অগ্রগতিকে গ্রহণ করে পেমেন্ট ইকোসিস্টেমের আধুনিকায়নে ঐক্যবদ্ধ।’

এই আয়োজনের মাধ্যমে ডিজিটাল সমাধানের উন্নয়নে এইচএসবিসির ধারাবাহিক বিনিয়োগ তুলে ধরা হয়, যা গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যবস্থা ব্যবহার করে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার সুযোগ প্রদান করে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com