শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

  |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

আজ থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী ২ মার্চ থেকে পুরো একমাস লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন এ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

রমজান মাস অতিবাহিত হওয়ার পরে ব্যাংকে অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com