শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুর্বল অবস্থা থেকে পূবালী ব্যাংক যেভাবে শীর্ষ পর্যায়ে

  |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

দুর্বল অবস্থা থেকে পূবালী ব্যাংক যেভাবে শীর্ষ পর্যায়ে

দুর্বল অবস্থা থেকে পূবালী ব্যাংক যেভাবে শীর্ষ পর্যায়ে

শুরুতে বেসরকারি খাত থেকে জাতীয়করণ। এরপর আবার বেসরকারি খাতে যাত্রা। জন্মের পর থেকে এমন নানা রূপান্তরের মধ্য দিয়ে গেছে পূবালী ব্যাংক। একসময় আর্থিক সংকটে পড়া পূবালী ব্যাংক এখন দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ ও ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফায় শীর্ষে থাকা ব্যাংকগুলোর একটি এটি। তবে সমস্যা কাটিয়ে রাতারাতি ব্যাংকটির এ উত্তরণ ঘটেনি। এ জন্য সময় লেগেছে প্রায় ২১ বছর।

১৯৮৪ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৫৪ শতাংশ। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে খেলাপি এ ঋণ কমে ৩ শতাংশের নিচে নেমে এসেছে। শুধু খেলাপি ঋণ নয়, নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে। ব্যাংকটি এখন তার কর্মীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি মৌলিক চাহিদার পাঁচ খাতে ঋণ বিতরণে নিজেদের সীমাবদ্ধ রেখেছে। এ কারণে আর্থিক খাতের নানা অনিয়মের মধ্যেও নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে। গত বছর ব্যাংকটির আমানত বেড়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। আর বছর শেষে পরিচালন মুনাফা করেছে ২ হাজার ৩২৯ কোটি টাকা। এখন নিরীক্ষা শেষে হাজার কোটি টাকা প্রকৃত মুনাফা হবে বলে আশা করছে ব্যাংকটি।

দুর্বল ব্যাংক থেকে ভালো ব্যাংকে রূপান্তরের গল্প প্রথম আলোকে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আমাদের ব্যাংকে কোনো ঋণ আমার কিংবা শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার পরামর্শে কখনো দেওয়া হয় না। আমরা কখনো এ ধরনের নির্দেশনাও দিই না। শাখা ও আঞ্চলিক কার্যালয়গুলো ঋণ প্রস্তাবের বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করে যদি তারা সন্তুষ্ট হয় তবেই ঋণ অনুমোদন করা হয়। নিয়ম মেনে ঋণের সীমা অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে এমডিও পরিদর্শনে গেছেন। এভাবে নিয়ম মেনে ঋণ দেওয়ায় পূবালী ব্যাংকে কোন ব্রিফকেস বা অস্তিত্বহীন কোম্পানির ঋণ নেই। এতেই ব্যাংকটি শীর্ষে উঠে এসেছে। আর সুশাসনের কথা আমরা শুধু মুখে বলি না, বাস্তবে প্রয়োগ করি।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com