শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করে মূলধন বাড়াল ব্র্যাক ব্যাংক

  |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করে মূলধন বাড়াল ব্র্যাক ব্যাংক

৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করে মূলধন বাড়াল ব্র্যাক ব্যাংক

৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন ভিত্তি বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাসেল-৩ গাইডলাইন অনুযায়ী এ বন্ড ইস্যু করা হয়েছে।

সম্প্রতি ব্র্যাক ব্যাংক নিজেদের ব্যালান্সশিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করায় এ বন্ড ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রিকোয়ারমেন্ট পূরণে সহায়তা করবে। এ অতিরিক্ত মূলধন ব্যাংকের ব্যালান্স শিটকে আগের তুলনায় আরো দ্রুত গতিতে বাড়াতে অবদান রাখবে।

মোট ৬৬৩ স্বতন্ত্র বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ করেছেন, যাদের মধ্যে রয়েছেন ৫৬৭ ব্যক্তি। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্র্যাক ব্যাংকের এ বন্ডে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছেন।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘‌অর্থের নিরাপদ ও সুরক্ষিত আশ্রয়স্থল হিসেবে ব্র্যাক ব্যাংক বছরের পর বছর ধরে গ্রাহক-বিনিয়োগকারীদের বিশ্বাস ও আস্থা অর্জন করে চলেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক সাব-অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ এ আস্থারই প্রতিফলন।’

এ বন্ডের প্রধান আয়োজক হিসেবে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। এছাড়া ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এসএমই এমএফআই ও করপোরেট ব্যাংকিং টিম দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ সাবসক্রিপশন শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্ডটি বিনিয়োগকারীদের একটি দীর্ঘমেয়াদি বন্ড মার্কেট তৈরিতে সহায়তা করবে বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com