| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 60 বার পঠিত
সিআরআর কমল, বাড়বে ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা
ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি কমে ৭ দশমিক ৪৪ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকও দৈনিক ভিত্তিতে টাকা ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণে (সিআরআর) পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এত দিন আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো, বুধবার থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই চলবে। এর ফলে ব্যাংকগুলোর কাছে বিনিয়োগযোগ্য তহবিল কিছুটা বাড়বে। বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।
Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam