শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট

  |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট

মেহেরপুরে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট

মেহেরপুরের গাংনী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার গ্রিল ও ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় চোররা ভল্টে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ব্যাংকে থাকা সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায়। গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ব্যাংকের অফিস সহকারী শাহাদত হোসেন জানান, সোমবার বিকালে ব্যাংকের কাজ শেষে বাড়িতে চলে যান সবাই। গতকাল সকালে এসে দেখেন জানালার গ্রিল কাটা। ভল্ট ভেঙে টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোররা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বামন্দী ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল জানান, সকাল ৯টায় অফিস সহকারী ব্যাংকের চুরির ঘটনাটি ফোন করে জানান। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল। ব্যাংকের নিজস্ব কোনো নৈশপ্রহরী নেই। তবে বাজারে নৈশপ্রহরী রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, চোররা ব্যাংকটির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে গেছে। ঘটনার পর পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নেমেছে। এরই মধ্যে চুরির ঘটনায় স্থানীয় বাজারের নৈশপ্রহরী ও ব্যাংকের একজন অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com