| বুধবার, ০৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 53 বার পঠিত
ইবিএল ও এসকিউ গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও এসকিউ গ্রুপের মধ্যে পে-রোল ব্যাংকিং সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম খোরশেদ আনোয়ার ও এসকিউ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকিউ ইলেকট্রিক্যালসের চেয়ারম্যান এজেডএম মনজুরুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএল বিজনেস হেড সৈয়দ জুলকার নায়েন ও পেরোল ব্যাংকিং হেড ত্রিশা তাকলীম এবং এসকিউ গ্রুপের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) আবদুল্লাহ আল মাসুম, পরিচালক (ট্রেডিং অ্যান্ড প্লানিং) গোলাম সামদানী ও সিএফও মোহাম্মদ মামুনুর রশীদ চৌধুরী। চুক্তির অধীনে এসকিউ গ্রুপের কর্মীরা ইস্টার্ন ব্যাংকে বিশেষ সুবিধা ভোগ করবেন, যার মধ্যে রয়েছে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড ও নিজস্ব চাহিদা অনুযায়ী ঋণ সুবিধা।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam