| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 65 বার পঠিত
রূপালী ব্যাংকের পরিচালক হলেন মুজিব আহমদ
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের পরিচালক হয়েছেন মুজিব আহমদ সিদ্দিকী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি তাকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের এ পদে নিয়োগ দেয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর মুজিব আহমদ ব্যাংকের পর্ষদ সভায় যোগ দেন।
এর আগে মুজিব আহমদ এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ৩৫ বছরের কর্মজীবনে তিনি ইউএসএইডের বাংলাদেশ মিশনে প্রজেক্ট ডেভেলপমেন্ট, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মুজিব আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ডিগ্রি অর্জন করেন।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam