| বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 54 বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত ৯ মার্চ প্রধান কার্যালয়ে নারী কর্মকর্তাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় কর্মরত ব্যাংকের নারী শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এমডি মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রত্যেক নারী সহকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, আদিল রায়হান, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন।
Posted ৪:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam