| বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
গ্রিন এলসির প্রুফ অব কনসেপ্ট সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক
ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি ‘গ্রিন এলসি’ প্লাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্লাটফর্ম, যার মাধ্যমে প্রথম অভ্যন্তরীণ এলসি ইস্যু করেছে প্রাইম ব্যাংক। এ প্রক্রিয়ায় বেনিফিশিয়ারি ব্যাংক হিসেবে সহযোগিতা করেছে ঢাকা ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এলসি লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রনিক সলিউশন ব্যবহারে উৎসাহিত হবে। এর আওতায় এলসির ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, এক্সেপটেন্স এবং তৎপরবর্তী সব প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে গ্রিন এলসি বাস্তবায়নে প্রাইম ব্যাংক এবং গ্রিন এলসির প্রযুক্তি পার্টনার স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং (প্রাইভেট) লিমিটেডের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় তিনটি ব্যাংক অংশগ্রহণ করে।
Posted ৪:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam