| বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত
একবারে ঋণ পরিশোধের আবেদনে জমার পরিমাণ কমল
এখন থেকে কোনো গ্রাহক খেলাপি ঋণ একবারে পরিশোধ করে দিতে চাইলে ঋণস্থিতির এককালীন ৫ শতাংশ অর্থ জমা দিয়ে আবেদন করতে পারবেন। এত দিন এককালীন ১০ শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ পরিশোধের আবেদন করতে হতো। ব্যবসায়ীরা যাতে সহজেই এই সুবিধা নিতে পারে, এ জন্য নীতিমালা সংশোধন করে এ-সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam