শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০ জেলায় গাছ থেকে পেরেক তোলা সম্পন্ন

  |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০ জেলায় গাছ থেকে পেরেক তোলা সম্পন্ন

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০ জেলায় গাছ থেকে পেরেক তোলা সম্পন্ন

দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। এ দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেওয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গাছ রক্ষায় বন বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞাপন ও অন্যান্য উদ্দেশ্যে গাছের গায়ে নির্বিচারে পেরেক ঠোকানোর ফলে যে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, তা প্রতিরোধ এবং গাছের সুরক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসে বন বিভাগ ও ব্র্যাক ব্যাংক।

প্রাথমিকভাবে ঢাকা জেলার ধানমন্ডি এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যে ১০টি জেলায় সম্পন্ন হয়েছে। এই জেলাগুলো হলো সিলেট, ফেনী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, বগুড়া, রাজশাহী ও রংপুর।

২৬ ফেব্রুয়ারি ২০২৫ একযোগে দেশের ১০টি জেলায় পরিচালিত এই কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাশক, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিবেশ রক্ষায় বন বিভাগ ও ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের বেশ প্রশংসা করেন সবাই। এর আগে ৩১ ডিসেম্বর ২০২৪ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকার ধানমন্ডি এলাকায় এই পেরেক তোলা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের মোট আয়তনের তুলনায় বাংলাদেশে বনভূমির পরিমাণ খুবই কম। এরকম নাজুক পরিস্থিতিতে গাছ রক্ষায় এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্যাংকটির সিএসআর উদ্যোগ এমনভাবে ডিজাইন করা হয়, যাতে তা মানুষকে উপকৃত করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com