শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক ডজন ব্যাংকে নতুন এমডি আসছে

  |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   58 বার পঠিত

এক ডজন ব্যাংকে নতুন এমডি আসছে

এক ডজন ব্যাংকে নতুন এমডি আসছে

বেসরকারি খাতের প্রায় এক ডজন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ আসছে। এখন থেকে আগামী দুই বছরে এসব ব্যাংকের শীর্ষ পদে নতুন মুখ দেখা যাবে। কারণ, দীর্ঘদিন ধরে এমডি পদে থাকা অনেক দক্ষ ব্যাংকারই বয়সের কারণে বিদায় নেবেন। এ তালিকায় আছেন ব্র্যাক, ডাচ্-বাংলা, এমটিবি, ইস্টার্ণ ও মিডল্যান্ড ব্যাংকের এমডি। আবার অনিয়মের কারণে ডুবতে থাকা ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তাঁদের ছুটি থেকে আর না ফেরানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হতে পারে তাঁদের। ফলে সব মিলিয়ে ১০–১২টি ব্যাংকে নতুন মুখের দেখা মিলবে। ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকারদের চাকরির মেয়াদ ৫৯ বছর হলেও এমডিরা সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। এমডি হতে ব্যাংকারদের অভিজ্ঞতা থাকতে হয় ২০ বছরের, বয়স হতে হয় ৪৫ বছরের বেশি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com