| রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
ইউআইইউতে ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের উদ্বোধন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের (আইআইবিএফই) কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর বাড্ডায় ইউআইইউ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. এম সাদিকুল ইসলাম, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ডা. মো. আখতারুজ্জামান, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং ইউনাইটেড ফাইন্যান্সের চেয়ারম্যান নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। উদ্বোধনী বক্তব্য দেন আইআইবিএফইর পরিচালক ও ইউআইইউর অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক। স্বাগত বক্তব্য দেন সিএসবিআইবির মহাসচিব মো. আবদুল্লাহ শরীফ। উদ্বোধনী অধিবেশন শেষে ইউআইইউ ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। দ্বিতীয় অধিবেশনের টেকনিক্যাল সেশনে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam