| সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখায় ৫১ লাখ টাকার ক্যাশ ওয়াক্ফ হিসাব
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির মোহাম্মদপুর শাখায় ৫১ লাখ টাকার ক্যাশ ওয়াক্ফ হিসাব খুলেছেন শিক্ষাবিদ ড. এসএম শফিকুল ইসলাম ও তার স্ত্রী শাকিলা শওকত জাহান। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ওই গ্রাহকের হাতে ক্যাশ ওয়াক্ফ সার্টিফিকেট তুলে দেন ভারপ্রাপ্ত এমডি মো. নাজমুস সায়াদাত। এ সময় মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক জাফরিন খন্দকার এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam