শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

প্রাইম ব্যাংক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

দাতব‌্য কাজ পরিচালনা করতে প্রাইম ব্যাংক পিএলসি ও আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের হেড অব অ‌্যাকাউন্টস হাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সাদাকাহ্ জাহিয়াহ্ অ‌্যাকাউন্টের মাধ‌্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে এবং মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com