শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজানে ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স গ্রাহকরা পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের বিশেষ উপহার

  |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত

রমজানে ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স গ্রাহকরা পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের বিশেষ উপহার

রমজানে ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স গ্রাহকরা পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের বিশেষ উপহার

দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১ হাজার ১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটসমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকরা এ বিশেষ উপহারটি পাবেন।

রোজায় রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। এমন সময় এ পুরস্কারটি রেমিট্যান্স সুবিধাভোগীদের কিছুটা হলেও আনন্দিত করবে বলে ব্যাংকটি বিশ্বাস করে। ৪ মার্চ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।

গ্রাহক অভিজ্ঞতা আরো উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। রেমিট্যান্স গ্রাহকদের আরো বড় পরিসরে ব্যাংকিং সুবিধা দেয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক চালু করেছে প্রবাসী পরিবার ও ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট।

ব্র্যাক ব্যাংক এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের রেমিট্যান্স গ্রাহকদের সহায়তা ও দেশে আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে গ্রাহকদের নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগ করার জন্য ব্যাংকটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com