| রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 61 বার পঠিত
রোববারের মধ্যে ব্যাংকারদের বেতন পরিশোধের নির্দেশ
ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ তারিখের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের (গেজেটেড ও নন-গেজেটেড), পাশাপাশি সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদেরও ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও একই দিনে তাদের ভাতা পাবেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ পালিত হতে পারে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে কিছু শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হতে পারে।
Posted ৬:০২ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam