| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত
প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি অমলেন্দু রায়
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অমলেন্দু রায়। এর আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) ডিএমডি ও করপোরেট শাখার প্রধান এবং আইসিসিডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অমলেন্দু রায় ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি ন্যাশনাল ব্যাংক এবং ইউসিবির বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।
অমলেন্দু রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি দেশ-বিদেশে নেতৃত্ব, ঋণ, বৈদেশিক মুদ্রা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam