| মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 225 বার পঠিত
মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিল পরিশোধে তদারকি জোরদার করল কেন্দ্রীয় ব্যাংক
পণ্য আমদানির বিপরীতে অনেক ব্যাংক সময়মতো বিলের মূল্য পরিশোধ করছে না। এ কারণে বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশি ব্যাংকগুলোর সম্পর্ক খারাপ হচ্ছে। তার চেয়েও বড় বিষয় হলো, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এমন পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিল পরিশোধে তদারকি জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। তারা কোনো বিল পরিশোধযোগ্য না হলে তা সংশ্লিষ্ট বিদেশি ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়ে আজ রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিলের পরিমাণ ছিল ৫২ কোটি ডলার। এর মধ্যে বৈদেশিক স্বীকৃত বিল ২০ কোটি ও স্থানীয় বিল ৩২ কোটি ডলার। গত জানুয়ারির শেষে মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিলের পরিমাণ কমে হয় ২৪ কোটি ডলার। এর মধ্যে বৈদেশিক স্বীকৃত বিল ৯ কোটি ও স্থানীয় বিল ১৫ কোটি ডলার।
Posted ৫:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam