শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজনেস কেইস প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দিল এইচএসবিসি ও ব্র্যাক বিজনেস স্কুল

  |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   96 বার পঠিত

বিজনেস কেইস প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দিল এইচএসবিসি ও ব্র্যাক বিজনেস স্কুল

বিজনেস কেইস প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা দিল এইচএসবিসি ও ব্র্যাক বিজনেস স্কুল

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ ও ব্র্যাক বিজনেস স্কুলের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘বিজনেস কেইস কম্পিটিশন ২০২৫’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৩০০ দলের মধ্য থেকে সেরা তিনটি দলকে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও সেকেন্ড রানার্সআপ হিসেবে পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার। এছাড়া বিচারকদের মধ্যে ছিলেন ওরাকলের এমডি রুবাবা দৌলা (বাংলাদেশ, নেপাল ও ভুটান), মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পরিচালক (বাণিজ্য ও বিনিয়োগ) ড্যান পাশা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com