শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. নজরুল ইসলাম

  |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. নজরুল ইসলাম

জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. নজরুল ইসলাম

জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. নজরুল ইসলাম। এর আগে তিনি সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ছিলেন।

১৯৯৫ সালে সিনিয়র অফিসার (ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সোনালী ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখা ও কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। ডিজিএম হিসেবে ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখা এবং জিএম হিসেবে রমনা করপোরেট শাখার প্রধান হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মো. নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্সসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৬৬ সালে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. আব্দুর রাজ্জাক এবং মাতা মাহমুদা বেগম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com