| রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 215 বার পঠিত
রাজশাহীতে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
রাজশাহীতে সোনালী ব্যাংক পিএলসির ‘বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি মিলনায়তনে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমডি ও সিইও মো. শওকত আলী খান। জেনারেল ম্যানেজারস (জিএম) অফিস রাজশাহীর জিএম খোকন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. নূরুন নবী ও জিএম অফিস বগুড়ার জিএম মো. রশিদুল ইসলাম। এ সময় জিএম অফিস রাজশাহী ও বগুড়ার আওতাধীন সব প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখাপ্রধান এবং প্রিন্সিপাল অফিসগুলোর আওতাধীন সব শাখা ম্যানেজার উপস্থিত ছিলেন।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam